অন্যায়, মাদক, ছিনতাই আর সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আলাদা চিঠি দিয়েছেন আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন।
সম্প্রতি সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরা লেখা ওই আবেদন পৌছে দেন।
তারা মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নের দাবিতে জোরালো বক্তব্য তুলে ধরে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ইতোমধ্যেই রাতদিন পরিশ্রম করে বিভিন্ন এলাকায় সচেতনতা সৃষ্টি, অপরাধ প্রতিরোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তাদের এই সংগ্রাম শুধু একটি সংগঠনের নয় এটি পুরো সমাজকে বাঁচানোর এক দৃঢ় অঙ্গীকার।
প্রতিনিধি দলে ছিলেন মুখপাত্র মুফতি কাউছার আহমাদ কাসেমী, মোঃ মাসুদ মিয়া, জুম্মান ইসলাম, আলম রহমান, মুফতি আব্দুল গনী, আপেল মাহমুদ, সম্রাট, গোলাম রাব্বি, রেজাউল করিম, জিহাদ, ইরান প্রধান, রিমন, আরিফ, মিরাজ প্রধান, শান্ত, রনি, রাকিব, আঃ হাকিম, রুবেল, এবাদুল, মোক্তার, মোঃ শামিম, আব্দুর রাজ্জাক, ইসলাম মোল্লা, ইমরান (সিমরান), জাহারুল ইসলাম, মোঃ তানভির, আব্দুল্লাহ, নোমান।
মুফতি কাউছার আহমাদ কাসেমী বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন। এই সমাজকে মাদক, সন্ত্রাস ও ভয়মুক্ত করতে যা করার প্রয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি নতুন নিরাপদ সমাজ গড়ে তুলবো।






































আপনার মতামত লিখুন :