News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

জাপার শক্ত ঘাঁটি এখন নড়বড়ে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ১০:৩৬ পিএম জাপার শক্ত ঘাঁটি এখন নড়বড়ে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নতুন সমীকরণ ˆতরি হয়েছে| এই পরিবর্তনের ঢেউ লেগেছে নারায়ণগঞ্জের রাজনীতিতেও| একসময় আওয়ামী লীগের ছায়ায় রাজনীতি করা জাতীয় পার্টি (জাপা) এখন নিজেদের অস্তিত্ব ও অবস্থান নিয়েই বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে| দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে দলটির সাংগঠনিক ভিত্তি এখন অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে|

রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের পাশাপাশি তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে রাজনীতি করা জাতীয় পার্টির নেতাকর্মীরাও পড়েছেন চরম বেকায়দায়| এক সময় যারা রাজপথে সরব ছিলেন, তারা এখন অনেকটাই গুটিয়ে নিয়েছেন নিজেদের| মাঠের রাজনীতির বদলে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকেই তাদের অধিকাংশ কার্যক্রম সীমাবদ্ধ হয়ে পড়েছে| 

তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা| দিন যতই যাচ্ছে, ততই নারায়ণগঞ্জে জাতীয় পার্টির রাজপথে অবস্থান দুর্বল হয়ে পড়ছে| আওয়ামী লীগের পতনের পর টানা কয়েক মাসে দলটির রাজনৈতিক উপস্থিতি দৃশ্যমানভাবে কমে গেছে| একইসঙ্গে মাঠের রাজনীতিতে যে শূন্যতা ˆতরি হয়েছে, সেখানে ধীরে ধীরে অবস্থান শক্ত করছে বিএনপি| পাশাপাশি জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলও নিজেদের সংগঠন গোছাতে সক্রিয় ভূমিকা রাখছে|

এছাড়া চরমোনাইর, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিয়মিত কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জের রাজনীতিকে সরগরম রাখছে| এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির নিষ্ক্রিয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে|

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার রাজনীতি করার ফলে জাতীয় পার্টি নিজেদের ¯^তন্ত্র রাজনৈতিক অবস্থান হারিয়েছে| ক্ষমতার ভারসাম্যের বাইরে গিয়ে নির্ভরশীল রাজনীতি করায় দলটি এখন জনসমর্থনের জায়গায়ও দুর্বল হয়ে পড়েছে|

বর্তমানে সাধারণ মানুষের মধ্যেও জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে|

অনেকের মতে, দলটি দীর্ঘদিন ক্ষমতার সুবিধা ভোগ করলেও মাঠপর্যায়ের জনসম্পৃক্ততা ˆতরি করতে ব্যর্থ হয়েছে| ফলে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ভিত্তিও দ্রুত দুর্বল হয়ে পড়ছে|

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে বরাবরই স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যা দিচ্ছেন| এমনকি অতীতে জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দলটির প্রতি জনরোষের বহিঃপ্রকাশ ঘটেছিল বলেও অনেকে মনে করেন| দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাজনীতি করে আসায় জাতীয় পার্টির বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ|

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটি আওয়ামী লীগের একাধিক কর্মকাণ্ডে পরোক্ষ সমর্থন দিয়ে এসেছে| ক্ষমতার ভাগাভাগির রাজনীতির মাধ্যমেই তারা সুবিধা নিয়েছেএমন সমালোচনাও দীর্ঘদিন ধরে চলে আসছে|

এই পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের পতনের পর জাতীয় পার্টির বহু নেতা-কর্মী দেশত্যাগ করেছেন বলে শোনা গেলেও অধিকাংশই দেশে অবস্থান করছেন| তবে তারা এখন রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় রয়েছেন এবং প্রকাশ্যে তেমন কোনো কার্যক্রম চালাতে পারছেন না|

নারায়ণগঞ্জের রাজনীতিতেও এর প্রভাব স্পষ্ট| জেলার দুই সাবেক প্রভাবশালী জাতীয় পার্টি নেতা লিয়াকত হোসেন খোকা এবং একেএম সেলিম ওসমানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে|

লিয়াকত হোসেন খোকা একসময় সোনারগাঁ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন| তবে সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজয়ের পর তার রাজনৈতিক সক্রিয়তা অনেকটাই কমে যায়| বর্তমানে আবার কিছুটা মাঠে ফেরার চেষ্টা করলেও সামগ্রিক পরিস্থিতিতে তার অবস্থান দুর্বল| রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের পুনরায় শক্ত অবস্থান ছাড়া তার সক্রিয় রাজনীতিতে ফেরা কঠিন|

অন্যদিকে একেএম সেলিম ওসমান দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ছিলেন| ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ-এর নেতৃত্বেও তিনি দীর্ঘ সময় প্রভাবশালী ভূমিকা পালন করেন| তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব অনেকটাই কমে গেছে| বর্তমানে তিনি প্রকাশ্যে অনুপস্থিত থাকায় তার অবস্থান নিয়েও ধোঁয়াশা ˆতরি হয়েছে|

সব মিলিয়ে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির রাজনীতি এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে| একসময় যে দলটি ছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টর, আজ তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত|

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে জাতীয় পার্টিকে নিজেদের ¯^তন্ত্র রাজনৈতিক অবস্থান পুনর্গঠন করতে হবে| পাশাপাশি তৃণমূল সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব ˆতরি এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাড়ানো ছাড়া দলটির জন্য সামনে পথ খুব একটা সহজ নয়|

সব মিলিয়ে বলা যায়, নারায়ণগঞ্জে জাতীয় পার্টির শক্ত ঘাঁটি এখন আর আগের মতো দৃঢ় নেই বরং তা সময়ের পরিবর্তনে অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে|