নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায় অবৈধভাবে ভোজ্য তেল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত|
রোববার ২৬ এপ্রিল “আবদুল্লাহ ফুড প্রোডাক্ট” নামে ওই প্রতিষ্ঠানে র্যাব-১১, বিএসটিআই এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়|
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে ভোজ্য তেল বোতলজাত করে বাজারে সরবরাহ করছিল| এসব ব্র্যান্ডের মধ্যে ছিল সাফি, ন্যাশনাল, রুপের রাণি, রাণি ও গ্রামীণ| এছাড়া নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের অভিযোগও পাওয়া গেছে|
অভিযান পরিচালনা করেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিসা| ভোক্তা অধিকার লঙ্ঘন ও অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়|
র্যাব জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে|








































আপনার মতামত লিখুন :