বন্দরে অজ্ঞান পার্টি সদস্য সন্দেহে খোকন (৪০)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা| আটককৃত খোকন রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মৃত গনি সিকদারের ছেলে| রোববার ২৬ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের একরামপুর সাবেক পৌরসভার সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়|
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আটককৃত খোকন একরামপুর পৌরসভা এলাকায় প্রতারণা করার সময় স্থানীয় জনতা অজ্ঞান পার্টি সদস্য সন্দেহে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে| এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃত খোকন থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে|





































আপনার মতামত লিখুন :