News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

নারায়ণগঞ্জ গালর্স স্কুলের সভাপতি হলেন টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:০৭ পিএম নারায়ণগঞ্জ গালর্স স্কুলের সভাপতি হলেন টিপু

নগরীর আমলাপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রম কলেজ পরির্দশক শিক্ষা প্রতিষ্ঠানটির এডহক কমিটির অনুমোদন দেন।

কমিটি সভাপতি পদে আবু আল ইউসুফ খান টিপু ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে সদস্য সচিব, এবং আব্দুল্লাহ আল সাইফকে সাধারণ শিক্ষক সদস্য ও আলী হোসেনকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার আবু আল ইউসুফ খান টিপু নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।