বন্দরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় ৫জন এস.এস.সি পরীক্ষার্থী আহত হয়েছে| তারা হলো মিনহাজ (১৬) মাসফি (১৬) আকাঈদ (১৬), রাফি (১৬) ও শহিদুল (১৬)|
স্থানীয়রা আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে|
রোববার ২৬ এপ্রিল দুপুরে বন্দর উপজেলার কল্যান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন বাবু মিয়ার ফার্মেসি সামনে হামলার ঘটনাটি ঘটে|
এ ব্যাপারে আহত পরীক্ষার্থী মিনহাজের মা বিউটি বেগম বাদী হয়ে দুপুরে হামলাকারী ইরফান, আরাফাত, আব্দুর রহমান ও ইব্রাহিমসহ ৭ জনকে আসামি করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি|
জানা গেছে, গত ২ বছর পূর্বে বন্দর উপজেলার ১নং নয়ানগর এলাকার শফিকুল ইসলামের ছেলে মিনহাজ এর সাথে একই উপজেলার কল্যান্দী রেললাইন এলাকার ইরফানের সাথে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ক্লাস ভিত্তিক ফুটবল নিয়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়| পরে বিষয়টি স্কুল পরিচালনা কমিটি উভয়ের মধ্যে বিচার সালিশি ˆবঠক করে বিষয়টি মিমাংসা করে দেন|
সেই ঘটনার রেশ ধরে রোববার দুপুরে ১টা ২০ মিনিটে বাদিনী ছেলে মিনহাজসহ একই কেন্দ্রের পরিক্ষার্থী ও তার সহপাঠী মাসফি, আকাঈদ, রাফি, শহিদুল পরিক্ষা শেষে অটোগাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে কল্যান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন বাবু মিয়ার ফার্মেসির সামনে আসলে ইরফান, আরাফাত, ইব্রাহীম ও আব্দুর রহমানসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের বহনকৃত অটোগাড়ি গতিরোধ করে তাদেরকে মারধর করে রক্তাক্ত জখম করে|





































আপনার মতামত লিখুন :