News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৯:৩৩ পিএম অভিবাসন প্রত্যাশীদের প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসনে উদ্বুদ্ধকরণ সভা

নারায়ণগঞ্জে অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ ও নিরাপদ উপায়ে বিদেশ গমনের লক্ষ্যে এক বিশেষ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থানও জনশক্তি অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির বক্তব্যে দালালের খপ্পরে না পড়ে সরকারি নিয়মনীতি মেনে, সঠিক প্রশিক্ষণ নিয়ে এবং বৈধ উপায়ে বিদেশে যাওয়ার জন্য অভিবাসন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন যে, দক্ষ জনশক্তি হিসেবে বিদেশ গমন করলে একদিকে যেমন নিজের নিরাপত্তা নিশ্চিত হয়, অন্যদিকে দেশের রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই তথ্য ও প্রযুক্তির সহায়তায় সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিদেশ গমনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।