News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৯:২৯ পিএম অনগ্রসর জনগোষ্ঠীর মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় 'মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ'-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বক্তব্যে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিতরণ করা হয়।