News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সদরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ০৮:১০ পিএম সদরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

২০২৬-২৭ অর্থ বছরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি বাণিজ্যিক ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদন বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট ) সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রেের সভাকক্ষে দিনব্যাপি এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ.জা.মু. আহসান শহীদ সরকার। অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) মোহাম্মদ জহিরুল হক উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন। 

প্রশিক্ষণের কোর্স কর্ডিনেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুপালী খাতুন। 

সদর উপজেলা কৃষি কার্যালয়ের  আয়োজনে প্রশিক্ষণে সদর উপজেলার মোট ৩০জন কৃষক-কৃষানী, অংশগ্রহণ করেন।