News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ফতুল্লায় ১৮ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৯:০৬ পিএম ফতুল্লায় ১৮ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

ফতুল্লা মডেল থানাধীন চাষাঢ়া রেল স্টেশন ও নির্মানাধীন প্লাটফর্ম এবং নরসিংহপুর সানির মাদক স্পটে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদকসেবীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৮ জন মাদকসেবী আটক করা হয়।

৬ সেপ্টেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ আটককৃত মাদকসেবীদের সামারি ট্রায়াল এর মাধ্যমে ১৭ জন মাদকসেবীকে ১৫ দিন করে সশ্রম কারাদন্ড (সাজা) ও ৫০০/-টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

একজন মাদকসেবীকে ৩০ দিনের সশ্রম কারাদন্ড ও ১০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলো আজিজ (৩৩), মোশারফ (১৯), রাসেল (২৮), সুজন (২১), বিজয় (১৯), মো. ইব্রাহিম (৩৫), আলামিন (২৫), রবিন (২৭), রাজন (২০), মো. জিসান (২৫), ফরিদ (২০), ফজর আলী (৪০), মিনহাজ (১৯), তানজিল (২৪), ইমরান (১৯), মারুফ (১৯), মো. জনি (২৫), তুষার বার (১৮)।

মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে।