News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ত্বকী হত্যার বিচার দাবীতে মঙ্গলবার আলোক প্রজ্বালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৮:৪৩ পিএম ত্বকী হত্যার বিচার দাবীতে মঙ্গলবার আলোক প্রজ্বালন

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস। ২০১৩ সালের ৬ মার্চ ত্বকীকে ওসমান পরিবার তাদের টর্চারসেলে নৃশংসভাবে হত্য করে। সাড়ে ১৩ বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয় নাই। সাবেক প্রধানমন্ত্রী তার শাসনামলে সাড়ে ১১ বছর এ বিচার বন্ধ করে রেখেছিলেন। কিন্তু সরকার বদল হলেও এখনো বিচার ব্যবস্থা দ্রশ্যমান কোন পরিবর্তন হয় নাই। ত্বকী হত্যা বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ।

ত্বকী হত্যার ১৬২ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বের মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।