News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের ঘোষণা দিলেন মোহাম্মদ আলী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৬:১১ পিএম নির্বাচনের ঘোষণা দিলেন মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক এমপি মোহাম্মদ আলী। তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন জানিয়েছেন। ২৯ নভেম্বর বিকেলে বক্তাবলীতে এক অনুষ্ঠানে তিনি ওই ঘোষণা দেন। বলেন, আপনারা চাইলে মতামত দিলে আমি নির্বাচন করবো।

মোহাম্মদ আলী নানা কারণে নারায়ণগঞ্জে বেশ আলোচিত মুখ। একই সাথে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সাথে সখ্যতার কারণে বেশ সমালোচিতও হয়েছেন তিনি। বিএনপি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে দলীয় প্রার্থী ঘোষণা করার আগেই তাকে বিজয়ী করে নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে বিগত দিনে বহু রাজনীতিকের উত্থান হয়েছে মোহাম্মদ আলীর হাত ধরে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর নির্বাচনেও কুশীলব হিসেবে কাজ করেন তিনি। ১৯৯৬ সালের বিতর্কিত নির্বাচনে এমপিও হয়েছিলেন কিছুদিনের জন্য। ২০০১ সালে গিয়াস উদ্দিনকে বিএনপিতে যোগদান করানো এবং মনোনয়ন নিশ্চিত করার কাজ করেন মোহাম্মদ আলী। নতুন করে শামীম ওসমান দাবী করেছেন, ভোট ঘুরিয়ে দেয়ার কাজও করেছিলেন এই কিং মেকার।