News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আবুল কালামকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান বদুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৩১ পিএম আবুল কালামকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান বদুর

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের ধানের শীষ মার্কা ভোট চেয়ে গণসংযোগ করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দরা।

৩ ফেব্রুয়ারি সকালে শহরের নয়ামাটি, রয়েল ট্যাঙ্ক রোড় মার্কেট গণসংযোগের নেতৃত্বে দেন হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক মনির হোসেন খান, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক দুলাল মল্লিক, আব্দুল হাই, মিজানুর রহমান, পারভেজ মল্লিক, িহাজী মো.শাহিন হোসেন, আতাউর রহমান, মনির হোসেন, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ।

বদিউজ্জামান বদু বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও সামাজিক ন্যায়বিচারের দেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করুণ। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং স্বাধীন ও সার্বভৌম দেশ গড়তে হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ধানের শীষকে বিজয়ী করতে হবে। শহর-বন্দরের মানুষকে বলতে চাই, আমরা জান্নাতের টিকিট দিতে পারব না। আমরা কৃষককে কৃষি কার্ড, ইমামকে সম্মানি ভাতা, মায়েদের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্নভাবে আপনাদের পাশে থাকতে পারব। এই ভরসা রেখে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানায় সকলকে।