ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ রবিবার (৩ ফেব্রুয়ারি) বন্দর ধামগড় ইউনিয়নে বিভিন্ন স্পটে গণসংযোগ করেন। হাতপাখার দাওয়াত নিয়ে এলাকাবাসীর ও ব্যবসায়ীদের কাছে ছুটে যান। এলাকাবাসীও মাসুম বিল্লাহকে আশ্বস্ত করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হাসান আলী সহ ধামগড় ইউয়িনের নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক দল দেখেছে, দলের নেতা দেখেছে। তাদের শাসন প্রত্যক্ষ করেছে। কিন্তু ইসলামী দলের শাসনের অভিজ্ঞতা নেয় নাই। ইসলামী আন্দোলন বিজয়ী হলে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে দাড় করাবে, ইনশাআল্লাহ। তাই, স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি বাড়ছে জনআস্থা।


































আপনার মতামত লিখুন :