News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

‍‍`কাস্তে মার্কায়‍‍` নারীদের ভোট প্রার্থনা লায়লা ইকবালের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৩৮ পিএম ‍‍`কাস্তে মার্কায়‍‍` নারীদের ভোট প্রার্থনা লায়লা ইকবালের

জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত 'কাস্তে মার্কা'র প্রার্থীর সহধর্মিনী লায়লা ইকবাল বাড়ি বাড়ি গিয়ে 'কাস্তে মার্কায়' নারীদের ভোট প্রার্থনা করছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার তল্লা সবুজবাগ, চাঁদমারি, খাঁপুর এলাকায় এ প্রচারণা করেন তিনি।

এসময় তার সাথে তল্লা এলাকার বিশিষ্ট সমাজ সেবক আঃ ওয়াহাব এর কন্যা আশুরা খাতুন লিপি, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের তল্লা ৯ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আইমুন সুলতানা রুবা, ওয়াহিদা খানম পাড়ুল সহ শতাধিক নারী কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

গণসংযোগে বাড়ি বাড়ি গিয়ে লায়লা ইকবাল সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সুখ-দুঃখ, সংকট-সমস্যার কথা শোনেন।

নারীদের উদ্যেশ্যে বলেন, আমার স্বামী শ্রমিক নেতা ইকবাল হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন নেতা। গরীব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেন। তিনি অত্যন্ত সৎ ও নীতি, আদর্শবান মানুষ। সব সময় শোষিত মানুষের পক্ষে কথা বলেন। তিনি সাধারণ পরিবারের মানুষ, মুক্তিযুদ্ধের আদর্শে দীক্ষিত এবং শোষণমুক্ত সমাজ গঠনে নিবেদিত প্রাণ। ফতুল্লার জনগণ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। জলাবদ্ধতা, বেকারত্ব, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এই এলাকার মানুষের জীবনে অভিশাপ‌। কমিউনিস্ট পার্টি প্রকৃত অর্থে জনগণের পক্ষের রাজনীতি করে। জনগণের অধিকার, সামাজিক ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ দেশ গঠনই কমিউনিস্ট পার্টি মূল লক্ষ্য।

গণসংযোগকালে পরিবর্তনের বার্তা দিয়ে লায়লা ইকবাল বলেন, আপনাদের ভালোবাসা সমর্থন ও ভোট পেলে ফতুল্লাবাসীর সংকট সমাধানে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন তিনি। নারীর নিরাপদ চলাফেরা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিবেন। আমি কথা দিচ্ছি, তিনি বিজয়ী হলে ফতুল্লার উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের মাধ্যমে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং দখলকৃত খাল পুনরুদ্ধার করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করবেন। সামাজিক ন্যায়বিচার, শিক্ষার মান উন্নয়ন, দূষণমুক্ত পরিবেশ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ শ্রমজীবি খেটে খাওয়া মানুষের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনারা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে শোষণ-বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।