News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

ইপিজেডের আবাসিক কোয়াটারে বিস্ফোরণ,একজন আহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:২৪ পিএম ইপিজেডের আবাসিক কোয়াটারে বিস্ফোরণ,একজন আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বেপজায় কর্মরত কর্মকর্তাদের আবাসিক কোয়াটারে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নারী আহতের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত নাম জানা সম্ভব হয়নি। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের পর  ইপিজেড সংলগ্ন কোয়াটারে গ্যাসের রাইজার বিস্ফোরণ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান।  

জানা গেছে, আবাসিক কোয়াটারের ৪তলা ভবনের একটি ফ্লাটের রান্নাঘরের গ্যাসের রাইজার বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে থাকা একজন নারী আহত হন। পরবর্তীতে মুহুর্তেই  আগুনের ধোয়া ভবনের ৪ এবং ৫ তলা ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে আদমজী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তাদের দুটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

ঘটনাস্থলে থাকা ব্যবসা কর্মরত মাসেকুল নামের এক ব্যক্তি জানান, গ্যাসের রাইজার বিস্ফোরণ হয়ে একজন নারী আহত হয়। পড়ে আগুনরে ধোঁয়া ছড়িয়ে পড়লে আমরা আতঙ্কিত হয়ে যাই। তবে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। 

ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান বলেছেন, সুয়ারেজ লাইন হতে বিস্ফোরণ ঘটেছে বলে জেনেছি। এতে একজন আহতের খবর পেয়েছি।