News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

গোগনগরে শাহ আলমের গণসংযোগে নারীদের ব্যাপক সাড়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৩৬ পিএম গোগনগরে শাহ আলমের গণসংযোগে নারীদের ব্যাপক সাড়া

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহআলমের গণসংযোগে জনতার ঢল নেমেছিল। ওই সময়ে শত শত নারী পুরুষ এক নজর শাহ আলমকে দেখতে এগিয়ে আসেন। তাঁরা মন্তব্য করেন, নারায়ণগঞ্জ-৪ আসনে পরিচ্ছন্ন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম শাহআলম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি গণসংযোগে বের হন। শাহ আলমকে দেখতে এদিন সবচেয়ে বেশী জড়ো হয় নারীরা। বিভিন্ন বাড়ি থেকে নারীদের দল নিচে নেমে এসে শাহ আলমের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভোটারদের উদ্দেশ্যে শাহ আলম বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। একবার আমাকে নির্বাচিত করেন আমি উন্নয়ন করবো। আমি কোন বিতর্কিত ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দিব না। আমার কোনো বাহিনী নেই।’