গত দুই-তিন দিন যাবত নারায়ণগঞ্জ-৩ তথা (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হতে শুরু করেছে। আসটিতে শুরুতে ইসলামী ঐক্য জোট হতে জোটের মনোনয়ন তুলনামূলক কম শক্তিশালী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে চূড়ান্ত হওয়ার পর নির্বাচনী মাঠের আলোচনা কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। আর এর সুযোগে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জয় পাওয়ার আশাবাদও ব্যক্ত করেছিল। তবে,ভোটের লড়াইয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. ইকবাল হোসেন ভুঁইয়া পুনরায় সক্রিয়ভাবে মাঠে ফেরার পর সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের পেছনে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তুহিন মাহমুদসহ বেশ কয়েকজন নেপথ্যে রয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই পরিবর্তনের পেছনে এনসিপির নেতা তুহিন মাহমুদের কৌশলগত জোরালো ভূমিকা রয়েছে।তিনি জোটের শরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, মাঠপর্যায়ের সমন্বয় এবং কৌশলগত সিদ্ধান্তে সক্রিয়তা নির্বাচনী রাজনীতিকে নতুন গতিতে এনেছেন।
স্থানীয়দের মতে,এই উদ্যোগের ফলে মাঠ পর্যায়ে কর্মীদের উদ্দীপনা বেড়েছে এবং ভোটের হিসাব-নিকাশে নতুন মাত্রা যোগ হয়েছে। ভোট যুদ্ধ ক্রমেই জমে উঠেছে। শেষ পর্যন্ত এই পরিবর্তিত সমীকরণ ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন লক্ষ্য মানুষের।
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন,আমরা শক্ত প্রার্থীর হয়ে মাঠে আছি। আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা এটি সম্ভব হয়েছে এবং আমরা ইনশাআল্লাহ জোট প্রার্থীকে জয়ী করে আনবো।


































আপনার মতামত লিখুন :