৪ ফেব্রুয়ারী দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ড মাঠে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভা ও ১১দলীয় প্রার্থীদের ভোট দিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ হয়েছে।
‘‘বিএনপি, বঙ্গভবন ও ইন্ডিয়ার প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ক্ষুন্ন করার জন্য সাইবার অ্যাটাক শুরু করেছে। বঙ্গভবনের লোককে দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করা হয়। পোস্ট দেওয়া মাত্রই ছাত্রদল ঢাবিতে এক কর্মসূচি হাতে নেয়’’ অভিযোগ করে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার ৫৪ বছর দেশ শাসন করেছে তাদের জনগণ এবার লাল কার্ড দেখাবে। বিএনপির ফ্যামেলী কার্ড দেওয়ার প্রতিশ্রুতি শেখ হাসিনার ১০টাকার চাল খাওয়ানোর মতোন।
ভোটারদের সতর্ক করে বলেন, দাড়িপাল্লায় ভোট দিলে নাকি পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। কেউ ভোট দিতে গেলে ঠ্যাঙ ভেঙ্গে দিবে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা দাবি জানিয়েছিলাম। মাস্তান পার্টিরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেয়া হবে।
তিনি প্রতিশ্রুতি দেন, দেশের প্রতিটি ক্ষেত্রে দূর্নীতি মুক্ত করা হবে, নবজাতকের সুচিকিৎসা, গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্য সেবা, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং আগামীতে জামায়াতে আমির ড.শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে।
তিনি আরো বলেন এই সিদ্ধিরগঞ্জ জুলাই বিপ্লবে প্রশংসনীয় ভূমিকা রেখেছে,কারাগারে থেকেও এই সিদ্ধিরগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় নারায়ণগঞ্জ কারাগার, রিমান্ড ভোগ করতে হয়েছে।
কেন্দ্রীয় কর্মপরিষদ ও মহানগর জামায়াত ইসলামী আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা আমির মমিনুল হক সরকার, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ আসনের দেয়াল ঘড়ি প্রার্থী এবি এম সিরাজুল মামুন, এনসিপি নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামী প্রার্থী নারায়ণগঞ্জ-৩ প্রিন্সিপাল ড ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ ২ - অধ্যাপক ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ- ১ আনোয়ার হোসেন মোল্লা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। এরআগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় নেতা কর্মীরা যোগ দেয়।


































আপনার মতামত লিখুন :