News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বক্তাবলি আলীরটেকের ভোটকেন্দ্র পরিদর্শনে রির্টার্নিং অফিসার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:৫৩ পিএম বক্তাবলি আলীরটেকের ভোটকেন্দ্র পরিদর্শনে রির্টার্নিং অফিসার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবির জেলা সদরের বক্তাবলি ও আলীরটেকের বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ সকল বাহিনীর প্রতিনিধি, জেলা আনসার কমান্ডান্ট, উপজেলা নির্বাহী অফিসার, সদর ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এই পরিদর্শনে যান।

পরিদর্শনে জেলা রিটার্নিং অফিসার মো. রায়হান কবির ভোটকেন্দ্র গুলোর অবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল উপাদান সার্বিকভাবে মনিটরিং করেন। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। একটি সুন্দর, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সকলে একযোগে কাজ করতে বদ্ধপরিকর।