News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বন্দরে ধানের শীষ প্রতিককে বিজয়ী করার লক্ষে শাহীমসজিদ উঠান বৈঠক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:০৮ পিএম বন্দরে ধানের শীষ প্রতিককে বিজয়ী করার লক্ষে শাহীমসজিদ উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম এর ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষে  উঠান বৈঠক করেছে বন্দরে ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার। বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টায় বন্দর থানার শাহীমসজিদ এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠক কালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার ভোটারদের উদ্দেশ্য বলেন, শহর ও বন্দরে উন্নয়নে কালাম ভাইয়ের বিকল্প নেই। তিনি তিন বারের সাবেক এমপি।  তিনি জানেন কিভাবে উন্নয়ন করতে হয়। বন্দরে ধানের শীষের গনজোয়ার। বন্দরের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিব।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক  মোঃ সেলিম, বন্দর থানা বিএনপি নেতা মনির হোসেন, সালাউদ্দিন, আব্দুল মান্নান, শাহীমসজিদ বিচার কমিটির সদস্য সচিব খালেদ সাইফুল্লাহ, শহীদ, মাছুম ও আবু সাঈদসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।