News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সিসিটিভি ক্যামেরায় এনসিপি প্রার্থীর ব্যানার ছেড়ার দৃশ্য


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:০৩ পিএম সিসিটিভি ক্যামেরায় এনসিপি প্রার্থীর ব্যানার ছেড়ার দৃশ্য

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের নির্বাচনী ব্যানার ছেড়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ দৃশ্যের ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতুল্লার সর্বত্রই ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে সমালোচনার ঝড় উঠে।

এবিষয়ে আব্দুল্লাহ আল আমিন জানান, নির্বাচনের শুরুতেই প্রচারণয় আমাকে নানা ভাবে বাধা দিচ্ছেন। বিষয়টি রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি। বুধবার স্থানীয়রা সিসিটিভি থেকে একটি ভিডিও ক্লিপস পাঠিয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেওভোগ পশ্চিমনগর এলাকায় কিশোর বয়সের একজন ছেলে দুই দফায় দেয়াল থেকে দুটি ব্যানার ছিড়ে নিয়ে যায়। ভিডিওতে ওই কিশোরের মুখ স্পষ্ট বুঝা যায়। প্রশাসনের কাছে অনুরোধ করেছে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের।