News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জে ভোট হবে অবাধ ও সুষ্ঠু : রিটার্নিং অফিসার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৭:৫৪ পিএম নারায়ণগঞ্জে ভোট হবে অবাধ ও সুষ্ঠু : রিটার্নিং অফিসার

‘‘নারায়ণগঞ্জে একটি সুন্দর সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। ভোট কেন্দ্রে ভোটারদের সকল ধরনের সুযোগ সুবিধা ও উৎসাহিত করার লক্ষে প্রশাসন কাজ করছে। ভোট কেন্দ্রে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ভোট কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড় দেয়া হবে না।’’

বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের ভোট কেন্দ্র গুলো পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: রায়হান কবির এসব কথা বলেন। 

এসময় জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর অবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল উপাদান সার্বিক ভাবে মনিটরিং করেন এবং সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

জেলা প্রশাসক মো রায়হান কবির আরো বলেন, ভোট কেন্দ্রে এবং তার আশে পাশে কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে। আমি সকল দলের প্রার্থী এবং তাদের সমর্থকদের প্রতি আমার আহবান থাকবে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে উপহার দিতে পারি তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। 

বক্তাবলী ও আলীরটেকের বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সকল বাহিনীর প্রতিনিধি, জেলা আনসার কমান্ড, সদর উপজেলা নির্বাহী অফিসার, ফতুল্লা মডেল থানার ওসি  ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।