News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বন্দর পবিত্র শবে বরাত পালন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:০২ পিএম বন্দর পবিত্র শবে বরাত পালন

বন্দর পালিত হয়েছে পবিত্র শবে বরাত। মহান সৃষ্টিকর্তার রহমত লাভের আশায় বন্দরে বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসলমানরা তাদের নিজ নিজ মসজিদে ইবাদত বন্দেগীর মাধ্যমে এ রাতটি পালন করেন।

সন্ধ্যা হওয়ার পর থেকেই বন্দরে বিশেষ করে কদম রসুল দরগা, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ, বন্দর শাহী মসজিদ, সোনাকান্দা কেল্লা জামে মসজিদ ও ঘারমোড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন পাড়া মহল্লার জামে মসজিদ গুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ ছাড়াও কবর জিয়ারতের কথা চিন্তা করে  উল্লেখিত এলাকাসহ বিভিন্ন এলাকার কবরস্থান গুলোতে আলোকসজ্জা করা হয়।

উল্লেখ্য,  হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী। মহিমাম্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগাসহ বিভিন্ন ইবাদতবন্দেগী করে থাকে।