News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

সোনাগাঁয়ে ভোট কেনার চেষ্টা অভিযোগে টাকাসহ জামায়াত কর্মী আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:৫৩ পিএম সোনাগাঁয়ে ভোট কেনার চেষ্টা অভিযোগে টাকাসহ জামায়াত কর্মী আটক

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁয়ে দড়িকান্দী এলাকায় ভোট কেনার চেষ্টার অভিযোগে হাতেনাতে ২০ হাজার টাকাসহ জাইদ্দেরগাও এলাকার জামায়াতে ইসলামীর কর্মী আসাদুজ্জামান আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার দুপুরে সনমান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় জামায়াত কর্মী আসাদুজ্জামানকে আটক করে নিয়ে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা গণমাধ্যমকে জানান, দড়িকান্দি এলাকার জামায়াতের সভাপতি সাদ্দামের বাড়ি থেকে টাকা নিয়ে বের হয়ে জামায়াতে ইসলামীর কর্মী আসাদুজ্জামান বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে নগদ ২০ হাজার টাকা পাওয়া যায়। পরে তাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা বাহিনীর টিমের কাছে তুলে দেয়া হয়। 

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।