নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা।
পদত্যাগকারীরা হলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান পায়েল এবং ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।
একই সাথে তাদের সাথে একাত্মতা পোষণ করে দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়িয়েছেন সক্রিয় সমর্থক হাজী আবদুর রাহিম।
সংবাদ সম্মেলনে নেতাদ্বয় জানান, শারীরিক অসুস্থতা, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা এবং দলীয় নেতাদের বিশেষ করে আওয়ামীলীগের নীতি নির্ধারকদের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় তারা পদত্যাগ করেছেন। শিগগিরই যথাযথ কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিবেন বলে জানান তারা।
পদত্যাগ প্রসঙ্গে মনিরুজ্জামান পায়েল জানান, অল্প কিছুদিন ধরে তিনি দলের হয়ে কাজ করছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই স্বেচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনও একই ধরনের কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
তিনজনের সরে যাওয়ার বিষয়টি স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


































আপনার মতামত লিখুন :