News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

নারায়ণগঞ্জ-৪ আসনে জোট প্রার্থীর হুমকি দিচ্ছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:১৭ পিএম নারায়ণগঞ্জ-৪ আসনে জোট প্রার্থীর হুমকি দিচ্ছে

‎নারায়ণগঞ্জ-৪ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে আমি নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা থানা এবং আলীরটেক ও গোগনগর নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দীতা করে যাচ্ছি। আমার প্রতিপক্ষ জোট প্রার্থী তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামী এদেরকে বিভিন্ন কৌশলে তার পক্ষে কাজ করার জন্য সংঘবদ্ধ দল হিসেবে তৈরী করেছে। ইতোমধ্যে আমার সমর্থক ও সাধারন ভোটারদের তারা হুমকি ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। কিছুক্ষন পূর্বে আমি জানতে পারলাম ভোটের দিন তিনি তার এই সন্ত্রাসী বাহিনীদের দিয়ে বিভিন্ন কেন্দ্র দখল করে সিল মেরে তার বিজয় নিশ্চিত করতে অপকৌশল চালিয়ে যাচ্ছে। আমার পক্ষে যারা কাজ করছে তাদেরকে বিভিন্নভাবে হুমকী দিচ্ছে যেন তারা ভোটের দিন আমার পক্ষে পুলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন না করে। আরো হুমকি প্রদর্শন করছে ভোটাররা যেন ভোট কেন্দ্রে না আসে। আমি আশংকা করছি উনি যেভাবে সন্ত্রাসীদের বিভিন্ন এলাকায় একত্রিত করেছে সে যেকোন অপকর্মে লিপ্ত হতে পারে। আমি ইতোমধ্যে এ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে এ বিষয়ে অবহিত করেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে, কোনভাবেই কেউ কেন্দ্র দখল করে নিতে পারবে না এবং ভোটের দিন ভোটকেন্দ্রে এসে শতভাগ নিরাপত্তার সাথে ভোটাররা তাদের ভোট প্রদান করতে পারবেন।

তিনি বলেন , তাই আমি নারায়ণগঞ্জ-৪ আসনের সম্মানিত ভোটারদের অনুরোধ জানাবো আপনারা ভোটকেন্দ্রে এসে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি সাংবাদিক ও মিডিয়াকর্মী ভাইবোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে নজড় রাখবেন এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগীতা করবেন। ইনশাআল্লাহ ফতুল্লাবাসী ইতোপূর্বে আমার ছাত্রজীবন থেকে শুরু করে অদ্যবদি পর্যন্ত যেভাবে আমাকে সকল নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছেন ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারী আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আপনাদের সাথে আমার হৃদয়ের যে গভীর সম্পর্ক রয়েছে আমি আশা করবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যেয়ে আমার পক্ষে একটি নীরব ভোট বিপ্লব ঘটাবেন। আমার প্রতীক ফুটবল মার্কায় ভোট দিয়ে আমার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবেন। কোনপ্রকার উস্কানী, কোন প্রকার হুমকী ধমকিকে আপনারা প্রশ্রয় দিবেন না। বিজয় ইনশাআল্লাহ আমাদের সুনিশ্চিত।