News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

মামুন মাহমুদকে ফতুল্লাবাসীর পাশে থাকার আহবান রিয়াদ চৌধুরীর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৪৩ পিএম মামুন মাহমুদকে ফতুল্লাবাসীর পাশে থাকার আহবান রিয়াদ চৌধুরীর

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদের কাছে ফতুল্লাবাসীর দীর্ঘ দিনের চাহিদা দাবি করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

১৮ এপ্রিল বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নিদিষ্ট ঘর উদ্বোধন ও বৃক্ষ বিতরণ অন্ষ্ঠুানে তিনি এই আহবান জানান।

তিনি বলেছেন, মামুন মাহমুদ জেলা পরিষদের দায়িত্ব নিয়ে আপনার অনেক সুযোগ এসেছে। এলাকার
 
সামাজিক কাজে আপনার সহযোগিতা আমাদের অনেক প্রয়োজন। আপনি জানেন, আমাদের সবচেয়ে ব্যাধি সমস্যা হলো জলাবদ্ধতা। আপনি আসবেন বলে যারা জলাবদ্ধতা নিয়ে কাজ করেন ও জলাবদ্ধতা কষ্ট করেন তারা এসেছেন। একই সাথে যারা মাদক বিরোধী কাজ করেন তারা এসেছেন। জেলা পরিষদের প্রশাসক হয়ে আপনি ফতুল্লাবাসীর পাশে থাকবেন সেই আশা করছি।