News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৯:৩৭ পিএম তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের অবশ্যই তাদের সন্তানদের খেয়াল রাখতে হবে এবং নিয়মিত পড়ালেখার প্রতি মনোযোগী করতে হবে। সন্তানদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।