News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শহর-বন্দরে পুলিশ বক্সের দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১০:১৯ পিএম শহর-বন্দরে পুলিশ বক্সের দাবি

২৪ এর ৫ আগষ্টে পর থেকে নারায়ণগঞ্জে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিএনপির সরকার আমলেও প্রকাশে দিনে রাতে ছিনতাই ও হত্যা-খুনের ঘটনায় রীতিমত আতংকে রয়েছে সাধারণ মানুষ। একই সাথে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অনুপস্থিতি, বেপরোয়া কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এবং অবৈধ অস্ত্রের বিস্তার জনমনে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নারায়ণগঞ্জের পাচঁটি আসনে এমপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ন্ত্রণে শহর-বন্দরে বিভিন্ন এলাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। শুধু শহর-বন্দরে নয় আশেপাশে এলাকাগুলোতে অপরাধীরা অপরাধ কান্ড ঘটিয়ে পালিয়ে যাচ্ছে।

বিশেষ করে শহরের শীতলক্ষ্যা, বাবুরাইল, মাসদাইর ও বন্দরে মদনগঞ্জ টোল প্লাজা, বন্দর স্ট্যান্ড, মদনপুর ফুলহর, কাইকারটেক পয়েন্টগুলো অপরাধীদের জোন পয়েন্ট দেখা যাচ্ছে। এই এলাকাগুলো আশেপাশে শহর-বন্দরের সাথে সংযুক্ত হওয়া কারণে ছিনতাই মাদক ব্যবসা ও চুরি ডাকাতি প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করে শহর-বন্দরবাসীয় দ্রুত সময়ে মধ্যে টহলরত পুলিশ সদস্যদের জন্য পুলিশ বক্স নির্মাণের দাবি জানিয়েছেন। শহর-বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় বা জনবহুল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং তাৎক্ষণিক জরুরি সেবাদানের জন্য স্থাপিত ছোট আকারের পুলিশ স্টেশন চেয়েছেন ভুক্তভোগীরা। এখান থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ, ও টহলরত পুলিশ সদস্যদের বিশ্রামের কাজ করতে পারবেন দায়িত্বপ্রাপ্তরা।

পুলিশ বক্স হওয়ার সুফলে মূলত পথচারী ও যান চলাচল স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য। আধুনিকায়ন প্রকল্পের আওতায় বর্তমানে অনেক পুলিশ বক্সে দাবি জানিয়েছেন শহর-বন্দরের ভুক্তভোগী জনগণ।

গত সাড়ে ৫ মাসে শহর-বন্দরের একাধিক বড় বড় অপরাধ ঘটেছে। যার কারণে পুলিশ ও র‌্যাবের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছে নারায়ণগঞ্জবাসী। কিশোর গ্যাং, মাদক ব্যবসার বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। ছিনতাই ও চাঁদাবাজিতে বন্দর থানা এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করার কথা জানিয়েছেন জেলা পুলিশ।