বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখায় চার জন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে নেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে চাষাঢ়ায় অ্যাসোসিয়েশনের স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের স্থায়ী সদস্য পদ দেয়া হয়।
তাঁরা হলেন দৈনিক নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক মো. মশিউর রহমান, অনলাইন পোর্টাল সময়ের নারায়ণগঞ্জ ডট কম এর ফটো সাংবাদিক হাবিব খন্দকার, দৈনিক যুগের চিন্তা পত্রিকার ফটো সাংবাদিক মো. মেহেদী হাসান ও দৈনিক সমকালীন কাগজ পত্রিকার ফটো সাংবাদিক আল মামুন খাঁন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান, নির্বাহী সদস্য মোক্তার হোসেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বস¤মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।





































আপনার মতামত লিখুন :