নগরীর বিবি রোড, শহীদ সোহরাওয়ার্দী সড়ক, শায়েস্তা খান সড়ক ও নবাব সিরাজদৌলা সড়কের ফুটপাতে থাকা হকারদের পুনর্বাসনের জন্য ২নং রেলগট থেকে চাষাঢ়া পর্যন্ত রেলসড়কের পাশের জায়গায় স্থানান্তরের উদ্দেশ্যে কাজ শুরু করা হয়েছে। এসব জায়গায় জমে থাকা আবর্জনা পরিস্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে সেখানে ২২ ফুট চওড়া জায়গা নিয়ে হকারদের বসার জন্য সুব্যবস্থা করা হচ্ছে।
মঙ্গলবার ২৭ জুলাই দুপুরে শহরের গলাচিপা এলাকায় চলমান কাজের পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন খান বলেন, রাষ্ট্র ও সরকার, সিটি কর্পোরেশন জনগণের জন্য। এখানে বিভিন্ন পেশার জনগণ আছে। সকলের স্বার্থের কথা চিন্তা করে যাতে আমরা একটি সুষম উন্নয়ন করতে পারি সেটার দিকে লক্ষ্য রেখেই নারায়ণগঞ্জের হকার সমস্যাকে সমাধান করতে চাই। সে সমস্যা সমাধানের জন্য আমরা অস্থায়ীভাবে এখানে বসার সুব্যবস্থা করে দিচ্ছি। সবাই পেটের জন্য কাজ করে থাকে। সে দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে থাকি। প্রথমে আমরা হকারদের একটি লিস্ট করবো। যাকে তাকে হকার হিসেবে গণ্য করা হবেনা। পূর্বে যাদেরকে হকার মার্কেটে দেওয়া হয়েছে তাদেরকে আর দেয়া হবেনা। যারা প্রকৃত হকার তাদের তালিকা করে আমরা এখানে বসার ব্যবস্থা করে দিবো। এখানে বিশাল বড় জায়গা হবে সকল হকার স্বাচ্ছন্দে বসতে পারবে। এখানে যদি পরিবেশটা উন্নয়ন করতে পারি তাহলে সকল ক্রেতারা এখানে আসবে। জায়গাটি ফরোওয়ার্ড হবে, সামনে দিয়ে রাস্তা হবে, খুব সুন্দর ভাবে তারা এখানে ব্যবসা পরিচালনা করতে পারবে। সিটি কর্পোরেশন সকলের জন্য কাজ করবে। সবাই ধৈর্য্য ধরে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখবো।
তিনি আরো জানা, এখান মোট জায়গা পরিমাপ করে নির্দিষ্ট পরিমাণ জায়গা দেওয়া হবে। প্রত্যেকের জন্য জায়গা নাম্বারিং করে দেওয়া হবে। নাম্বার অনুযায়ী এখানে হকাররা বসবে।
হকার এবং ক্রেতাদের নিরাপত্তায় রেল চলাচলের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে দিয়ে গাইড ওয়াল নির্মাণ করে দেওয়া হবে বলেও তিনি জানান।
আপাতত সেখানে বাঁশ দিয়ে সাময়িক বেড়া নির্মাণ করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ২নং রেলগেট হতে উকিলপাড়া হয়ে গলাচিপা মসজিদ এলাকা পর্যন্ত আবর্জনা পরিস্কার করা হয়েছে। গলাচিপা থেকে ২২ ফুট জায়গা নিয়ে বালু ফেলে ফেলার কাজ চলমান রয়েছে।




































আপনার মতামত লিখুন :