নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে শুরু করে উকিলপাড়া মোড় হয়ে চাষাঢ়া পর্যন্ত র্যালীর আয়োজন করা হয়।
র্যালী শেষে মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, আমাদের নিজেদের জীবন এই রমজান মাস পরিবর্তন করতে পারে। একজন মানুষ তার জীবনে অনেকগুলো রমজান পেয়ে যায়। এর মধ্যে একটি রমজান তার জীবন পরিবর্তন হওয়ার যথেষ্ট। এই রমজানই যেন আমাদের সেই রমজান হয়।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির এমন একটি সংগঠন ছাত্রে জীবনের সূচনালগ্ন থেকে শেষ পর্যন্ত কুরআনের উপড় জীবনযাপন করতে শেখায়। আমরা যারা কুরআন পড়তে পারি তারা যেন অন্যদের কুরআন শেখাই। সেই সাথে আমরা র্যালীর মাধ্যমে বার্তা দিতে চাই রমজান যেন উদ্দেশ্য নিয়ে আমাদের সামনে অবতীর্ণ হয়েছে আমরা যেন সে উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী আমজাদ হোসাইন, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা সম্পাদক কামারুল ইসলাম ও সমাজসেবা সম্পাদক আল হেলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
































আপনার মতামত লিখুন :