গত ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি শপথের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সেই হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন নির্বাচনী বিজয়ী অ্যাডভোকেট আবুল কালাম। যিনি এর আগে এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় গত তিন মেয়াদে তার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করেছেন বিএনপি নেতারা। কিন্তু প্রায় দুই যুগ আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়া আবুল কালামের সেই দায়িত্বকালীন সময় দেখে বর্তমান তরুণ প্রজন্ম সহ জেন-জি জেনারেশনের কেউ।
সম্প্রতি নারায়ণগঞ্জ শহরের বিদ্যমান সমস্যা এবং সমাধানে অগ্রাধিকার ভিত্তি দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মত দিয়েছেন নেটিজেনরা।
তাদের দৃষ্টিতে নগরীতে শুরুতেই বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রথম নজর দেওয়া উচিত নগরীর যানজট নিরসন, মাদক ছিনতাই সহ অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণ, নগরীকে গ্রিণ ও ক্লিন করা, স্বাস্থ্য সেবার মান উন্নত করা ও শিক্ষাখাতে।
নেটিজেনটার আলোচনায় এই মুহূর্তে তড়িৎ গতিতে নগরীকে যানজট মুক্ত করার উদ্যোগ নেওয়ার ব্যাপারে বিশেষ জোর ও ছিনতাইয়ের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
সচেতন মহলের মতে, নারায়ণগঞ্জে বর্তমানে হাজারটা সমস্যা বিদ্যমান। আর সব থেকে বেশি মাথা ব্যথার কারণ নগরীর যানজট। এই যানজটের অন্যতম একটি কারণ সিটি কর্পোরেশনের ড্রেনেজ কাজের জন্য বিভিন্ন স্থানে গর্ত করে রাখা হয়েছে। তবে নিদিষ্ট একটি সময় শেষে এই কাজ সম্পন্ন হবে, তখন যানজট নিরসন ও নগরীর ফুটপাত গুলো সাধারণ মানুষের হাঁটাচলার জন্য ফুটপাতগুলোতে দখল মুক্ত রাখাটাই হবে অ্যাডভোকেট আবুল কালামের জন্য বড় চ্যালেঞ্জ।
বিগত দিনে তাদের বক্তব্যেই তারা বলেছেন আওয়ামী লীগ এবং সরকার দলীয় লোকজন বিশেষ করে শামীম ওসমানের লোকের ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজি করে। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের শামীম ওসমান তার সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গেছে। এরপর নারায়ণগঞ্জের ফুটপাতগুলোতে অবৈধ হকারের সংখ্যা দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। যারা গত ১৭ বছর সড়কের ফুটপাত থেকে চাঁদাবাজি করে দোকান বসিয়েছে তারা পালিয়ে যাওয়ার পর কিভাবে ফুটপাতের দোকান দ্বিগুন হয়ে গেলো সেই হিসাব কেউ মেলাতে পারেনি। এ ব্যাপারে বিএনপি নেতারাও মুখে কুলুপ এটেছেন। ফুটপাতের অবৈধ দোকান পাট দ্বিগুন হওয়ার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিএনপি নেতাদের হাত রয়েছে বলে মনে করছেন সবাই, এমন অবস্থায় নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম নগরীকে কতটুকু যানজট মুক্ত রাখতে পারেন আর জনগণকে কতটুকু স্বস্তি দিতে পারেন সেটি দেখার বিষয়।
































আপনার মতামত লিখুন :