News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

পথ শিশুদের মাঝে খাবার বিতরণ বুবলী যুব কল্যাণ সংস্থার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৪৬ পিএম পথ শিশুদের মাঝে খাবার বিতরণ বুবলী যুব কল্যাণ সংস্থার

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ় রেলওয়ে স্টেশনে 'বুবলী যুব কল্যাণ সংস্থা'র উদ্যোগে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে চাষাঢ়া রেলওয়ে স্টেশনে পথ ও ভবঘুরে শিশুদের মাঝে খাবার বিতরণ করেন বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, মানবাধিকার কর্মী উজ্জ্বল, নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন তমা, আয়েশা, ফারজানা, সুবলী'সহ অন্যান্যরা।

বুবলী আক্তার বলেন, পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের সঙ্গে খাবারের আয়োজন করেছি। এটা আনন্দের, ভালো লাগছে তাদের একবেলা খাওয়াতে পেরে।

তিনি আরও বলেন, পথশিশুরা বেশিরভাগ সময় ভালো খাবার পায় না। তাই চেয়েছি তারা যাতে একবেলা ভালো খাবার খেতে পারে। তাই তাদের নিয়ে এই আয়োজন করেছি।