News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

বন্দরে মাটি কাটার অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১০:২৮ পিএম বন্দরে মাটি কাটার অভিযোগ ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বন্দরে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহিমা আক্তার ইতির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বন্দর উপজেলার দাঁশেরগাও এলাকায় অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইনে উল্লেখিত টাকা জরিমানা আদায় করে মাটি কাটা কাজ বন্ধ করে দেয়।

অভিযানের পর ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষন পর ভূমিদস্যুরা একত্রিত হয়ে পুনরায় মাটি কাটার কাজ শুরু করে বলে জানিয়েছেন স্থানীয়রা।


জানা গেছে, বন্দর উপজেলার কৃষি জমির মালিকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে দাঁশেরগাও এলাকার কৃষি জমি অবাধে কেটে নিয়ে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে কতিপয় ভূমিদস্যুরা।

ইটভাটার কারণে বিপন্ন হচ্ছে বন্দরের পরিবেশ। সরকারি কৃষি খাস জমিসহ ব্যক্তিমালিকানা সম্পত্তি জোর পূর্বক কেটে নেওয়ার ঘটনায় মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলা পরিষদের সহকারি ভূমি কমিশনার রহিমা আক্তার ইতি নেতৃত্বে দাঁশেরগাও এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করে।