News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মামুন মাহমুদকে শুভেচ্ছা এটিএম কামালের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:৪০ পিএম মামুন মাহমুদকে শুভেচ্ছা এটিএম কামালের

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল।

এটিএম কামাল বলেন, ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মামুন মাহমুদ এবং আমি রাজনৈতিক মিথ্যা মামলায় একসাথে দীর্ঘ দিন জেল খেটেছি । তিনি জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হওয়াতে অনেক খুশি হয়েছি। তার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ইনশাআল্লাহ তিনি তার দায়িত্বে সফল হবেন।

উল্লেখ্য, মামুন মাহমুদ বিগত দিনে বিএনপির জেলা কমিটির সদস্য সচিব ছিলেন। জেলা কমিটিতেও পালন করেছে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ।