নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ছেন মহানগর জমিয়তে ওলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মনওয়ার হোসেন।
১৫ মার্চ মামুন মাহমুদকে প্রশাসক নিয়োগের পর বিবৃতিতে মনওয়ার হোসেন বলেন, ফ্যাসিষ্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে মামুন মাহমুদ এবং আমি রাজনৈতিক মিথ্যা মামলায় একসাথে দীর্ঘ দিন জেল খেটেছি । তিনি জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত হওয়াতে অনেক খুশি হয়েছি। তার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ইনশাআল্লাহ তিনি তার দায়িত্বে সফল হবেন।
উল্লেখ্য, মামুন মাহমুদ বিগত দিনে বিএনপির জেলা কমিটির সদস্য সচিব ছিলেন। জেলা কমিটিতেও পালন করেছে সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদ।


































আপনার মতামত লিখুন :