News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ছাত্রদলে মেধার লড়াই, আদর্শের প্রতিযোগিতা : ফারহান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:০৯ পিএম ছাত্রদলে মেধার লড়াই, আদর্শের প্রতিযোগিতা : ফারহান

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান বলেছেন, কেউ ইসলামী চিন্তা করলে ভালো কোনো কথা বললে দাঁড়ি রাখলে নামাজ পড়লে জামায়াত শিবির বলা হয়। আওয়ামী লীগ বিগত ১৭ বছর করেছে। এই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে। যদিও এটা সর্বোপরি জাময়াত শিবিরের জন্য লাভবান হয়েছে। নামাজ পড়লে ভালো কথা বললে জামায়াত শিবির হয়ে যায় না।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় সরকারি তোলারাম কলেজের মাঠে কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিন সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের সম্মানে ছাত্রশিবিরের মাদুর পেতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মেহেদী হাসান ফারহান বলেন, সাধারণ শিক্ষার্থীর কাছে গিয়ে জিয়াউর রহমানের আদর্শের কথা বলতে হবে। বেগম খালেদা জিয়া আলেম উলামাগণকে সম্মান করতে হবে। আমরা ছাত্রদল করি জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমানকে দেখে। ছাত্রদল অবশ্যই মেধা দিয়ে লড়াই করবে। ছাত্রদলের প্রতিযোগিতা হবে আদর্শ দিয়ে। আমরা আমাদের মেধা আদর্শ দিয়ে সকলের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করবো।