News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

১৫০০ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ বিভা হাসানের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৯:৫৮ পিএম ১৫০০ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ বিভা হাসানের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৬ ১৭ ও ১৮নং ওয়ার্ডের ১৫০০ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র বিভা হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ক্রীড়াবিদ মাসুদুজ্জামান মাসুদ।

আরো উপস্থিত ছিলেন ১নং বাবুরাইল এলাকার কৃতি সন্তান তারেক আফজাল, নারায়ণগঞ্জ মহাগর বি এন পির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হক চৌধুরী দিপু, ১৮নং ওয়ার্ড  জমিদার কাচারি গল্লি প্রত্যাশা সমাজ কল্যান সংঘএর সভাপতি সাইদুর রহমান লিপন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদা কাসেম, মহানগর বি এন পি ১৭নং ওয়ার্ডের সভাপতি ফারুক আহম্মেদ, ১৬নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল এর যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু, নিতাইগঞ্জ  ব্যবসায়ি হাজী আনোয়ার হোসেন, আহাম্মদ আলী, শাজাহান বেপারী, মুজাহিদ আহম্মেদ, ১৬নং ওয়ার্ড   বি এন পি মহিলা সভাপতি তাসলিমা আক্তার, নজরুল ইসলাম, মুসলিম নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোবারক হোসেন ও আলেক মিয়া’সহ আরো অনেকে।