News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:০০ পিএম সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

‎রোববার (১৫ মার্চ) সকাল ১১ টার সময় নাসিক সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় অসহায় সাধারণ মানুষের মাঝে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।

‎হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, নাসিক ২নং ওয়ার্ডের সাবেক  কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সাবেক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।

‎সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক মো: মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: কামাল হোসেন।

‎রাজিব বলেন, আজকে আমাদের সৌভাগ্য যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নারীদের আত্মসম্মান সামাজিক অবস্থান বৃদ্ধির জন্য নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন তিনি। আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই তিনি প্রথম যে কাজটি করেছেন মানুষের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এই ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হলো যে প্রান্তিক গোষ্ঠী নারীরা আছেন তারা অনেক যায়গায় অবহেলিত হয় অনেক অসম্মানের শিকার হয়। প্রত্যেক নারীর সম্মান আত্মমর্যদা বৃদ্ধির জন্য এই ফ্যামিলি কার্ড করে দিয়েছেন। কেউ যদি আপনার পাশে না থাকে সরকার আপনার পাশে থাকবে। সরকার আপনার পাশে থেকে আপনার আত্মসামাজিক মর্যাদা উন্নয়নে কাজ করবে। তাই আপনারা সকলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। 

নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, নাসিক ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।