সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের সম্মানে ছাত্রশিবিরের মাদুর পেতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় সরকারি তোলারাম কলেজের মাঠে কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, নারায়ণগঞ্জবাসীর উপড় জুলুম নির্যাতন সবসময় ছিলো। এরপরও নারায়ণগঞ্জের তরুণরা সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলো। তারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে। জুলাই বিপ্লবে ঢাকার দক্ষিণাঞ্চল এবং নারায়ণগঞ্জ বিশেষ করে সাইনবোর্ড চিটাগাংরোডে যে আন্দোলন গড়ে উঠেছিলো এই আন্দোলনে নারায়ণগঞ্জের কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো। এজন্য আমরা সবাই জুলাইকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবো।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান, সেক্রেটারী আমজাদ হোসাইন, সরকারি তোলারাম কলেজ সভাপতি জহিরুল ইসলাম ও সেক্রেটারী তরিকুল ইসলাম জুহাজ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, আমরা সকলে মিলে কাঁধে কাধ মিলিয়ে জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলাম। আমরা ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো যেভাবে কাঁধে কাধ মিলিয়ে আন্দোলন করেছি সেভাবে এই ক্যাম্পাসকে গড়ে তুলবো। আমরা ক্যাম্পাসে অপরাজনীতি হতে দিবো না। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সারথী হবো।
সেক্রেটারী আমজাদ হোসাইন বলেন, বিগত ফ্যাসীবাদের আমলে ক্যাম্পারে অস্ত্রের ঝনঝনানি ছিলো। আমরা আর ফ্যাসীবাদের আমলের ক্যাম্পাস দেখতে চাই না। আমরা চাই কম্পাস হবে সন্ত্রাসী মুক্ত দুর্নীতিমুক্ত টেন্ডারবাজমুক্ত। সেই ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।


































আপনার মতামত লিখুন :