হকার পুনর্বাসনের দাবিতে হকারদের পক্ষে গণসংহতি আন্দোলনের নেতা অঞ্জন দাসের মিছিল করা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, এই ব্যাপারে আমি কথা বলতে চাই না। এটার বিচারের ভার আমাদের নাগরিকদের উপর ছেড়ে দিলাম। তারাই এটা মূল্যায়ন করবে।
মঙ্গলবার দুপুরে নগর ভবনে সময়ের নারায়ণগঞ্জকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হকার উচ্ছেদের পরও শহরে যে বিশৃঙ্খলা এখনো রয়েছে তা আগামীতে আর থাকবে না। যানজট নিরসন করতে যা যা করা লাগে তা একসঙ্গে কথা যায় না। আগামী একমাস পরই সুন্দর এক নারায়ণগঞ্জ পাবেন। শৃঙ্খলার শহরে নারায়ণগঞ্জ পরিণত হবে। এরই মধ্যে অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য আমরা নানা প্রদক্ষেপ নিয়েছি। এর আগে অটোরিকশা প্লেট দেওয়া নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। পাশাপাশি যারা এখানকার হকার রয়েছেন তাদের কিভাবে পুনর্বাসন করা যায় তা নিয়ে কাজ করছি। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পুরো দেশের হকারদের দায়িত্ব নিতে পারবে না। পুনর্বাসন তাকেই করা হবে যিনি নারায়ণগঞ্জের ভোটার। আমি মানবিক ব্যক্তি। আমি সবার সঙ্গে মানবিক আচরণ করতে চাই। কারো সঙ্গে ঝামেলায় জড়াতে চাই না। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমরা সবসময় জনস্বার্থের পক্ষে কাজ করে যাবো।
২০ এপ্রিল সকালে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন কয়েক শতাধিক হকার। পরে তারা বিবি রোডে মিছিল করে নগরভবনের সামনে সমাবেশ করেন। মিছিলের নেতৃত্বে অনেকের সঙ্গেই ছিলেন গণসংহতি আন্দোলনের অঞ্জন দাস ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।




































আপনার মতামত লিখুন :