News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সোনারগাঁ বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৮:৩৪ পিএম সোনারগাঁ বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে সোনারগাঁ উপজেলা বিএনপির দুই নেতাকে শোকজ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে| কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা ও কেন্দ্রে সুপারিশ করা হবে না এই মর্মে নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে|

রোববার ২৬ এপ্রিল দুপুরে সোনারগাঁ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন ¯^াক্ষরিত এক লিখিত নোটিশে এ তথ্য জানানো হয়|

নোটিশ প্রাপ্তরা হলেন, উপজেলার বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং ¯ে^চ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল|

নোটিশে উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকারবদ্ধ হলেও তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় সুনাম ক্ষুন্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে যা দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী| এতে  সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে| এ কারণে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে|

একই সঙ্গে সশরীরে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের কাছে জবাবদিহি করার নির্দেশ দেওয়া হয়েছে|

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে|