নারায়ণগঞ্জের বন্দরে প্রয়াত সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়ার মাহফিল ও গরীবভোজসহ নানা আয়োজনে শেষ হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচী।
৬ জুন শনিবার বন্দর উপজেলা ও মহানগরের ৯টি ওয়ার্ডে ঘুরে ঘুরে এসব কর্মসূচীর উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। সকাল থেকেই তিনি প্রায় অর্ধশতাধিক স্পটে যান।
স্পটগুলোর মধ্যে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দি, ঘারমোড়া, হাজীপুর, দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের শান্তিনগর, বটতলা, টিক্কার মোড়, ইসলামপুর,২০নং ওয়ার্ডের মাহমুদনগর, সোনাকান্দা, ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা সংলগ্ন এলাকায় ছাত্রদল নেতা মহানগর ছাত্রদল নেতা এনামুল হক বিকির পৃষ্ঠপোষকতায় এবং বন্দর থানা ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হৃদয় খান ও বিপ্লব সিকদারের আয়োজন।
এছাড়া ১৯-২০-২১ নং ওয়ার্ড সাবেক নারী কাউন্সিলর মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম আহবায়ক রেজওয়ানা হক সুমি’র সভাপতিত্বে কর্মসূচীতে অংশ নেন মহানগর বিএনপির সদস্য মোঃ আওলাদ হোসেন, মহানগর বিএনপি নেতা ও ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোরসালিন হক, ২১নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ রানা, মোহাম্মদ অপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ২১নং ওয়ার্ড ছাত্রদল নেতা অনিক, তানভীর, দোলন, জাহিন,আয়ান, অনু, আফজাল,শাহাদাত,শাওন, রনি,হিরন প্রমুখ।
বাদ জোহর ২২নং ওয়ার্ডে ছাত্রদল নেতা শাকিল খান আয়োজিত অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠানে শরীক হন।
বিকেল ৩টায় ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা ও স্থানীয় সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনের নেতৃত্বে আয়োজিত খাবার বিতরণীতে গিয়ে গরীবদের মাঝে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করেন আশা।
এ আয়োজনে স্থানীয় নেতাদের মধ্যে ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, মোহাম্মদ রাজু, মোহাম্মদ শামীম, আব্দুর রহমান, হুমায়ূন কবির হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























-20260603135648.jpg)





আপনার মতামত লিখুন :