News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৯:১৩ পিএম ফতুল্লায় তাঁতী লীগ নেতা ইপু গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ও জেলা তাঁতী লীগের সাবেক নেতা মো. ইরফান উদ্দিন ওরফে ইপুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাতে ফতুল্লায় কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইরফান উদ্দিন ইপু ফতুল্লা থানার দক্ষিণ কায়েমপুর এলাকার দারুস সালাম রোড সংলগ্ন বাসিন্দা এবং নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবু আলম জানায়, গ্রেপ্তারকৃত ইপুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। বৃহস্পতিবার যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।