প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবী সহ নিম্নলিখিত ৫ দফা দাবী নামা প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি ৬ আগষ্ট বৃহস্পতিবার ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু’র সঞ্চালনায় একটি বৃহৎ প্রতিনিধি দল নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নিকট পেশ করেন।
দাবীগুলো হলো : সাধারণ গৃহস্থলী গ্রাহকদের নানাবিধ দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে প্রি-পেইড মিটার স্থাপন স্থগিতকরণে ইতোমধ্যে ভূক্তভোগী প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের সাথে নিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে গত দুই বছর সময়ে চারটি মানববন্ধন কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পেশ করে অদ্যাবধি তার কোন সমাধান না পেয়ে উল্লেখিত প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত করণে আপনার সদয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের নিমিত্তে সবিনয় আবেদন জানাচ্ছি।
নারায়ণগঞ্জের উন্নয়ণের স্বার্থে এবং জাতীয় অর্থনীতিতে অবদান বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জকে ‘বি’ শ্রেণির জেলা থেকে ‘বিশেষ’ শ্রেণির জেলায় উন্নীতকরণে আপনার সদয় কার্যকরী পদক্ষেপ কামনা করছি। (উল্লেখ্য যে, গাজীপুর জেলাটি ৫টি উপজেলা নিয়ে গঠিত হলেও সেটি বিশেষ শ্রেণির জেলার মর্যাদা ভোগ করছে।)
শিল্পনগরী নারায়ণগঞ্জ এর গুরুত্ব বিবেচনায় মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণ করার নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে আপনার সদয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদানে আকুল আবেদন জানাচ্ছি।
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে নারায়ণগঞ্জের রেলষ্টেশন পর্যন্ত জরুরী ভিত্তিতে উড়াল রেলপথ নির্মান করা এবং বিদ্যমান নারায়ণগঞ্জ রেলষ্টেশন প্রান্ত থেকে চাষাড়া পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তর করার নিমিত্তে আপনার সদয় সু-দৃষ্টি কামনা করছি। তা নির্মানের পূর্বে রেল চলাচল চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত সীমাবদ্ধ রাখারও দাবী জানাচ্ছি।
ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ দু’টি প্রয়োজনীয় সংস্কার পূর্বক আধুনিক সুবিধা সম্বলিত দু’টি পর্যটন কেন্দ্র বির্নিমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশনা প্রদানে আপনার নিকট সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।






































আপনার মতামত লিখুন :