News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

ছাত্রদল নেতাদের নেতৃত্বে তোলারাম কলেজ ছাত্রাবাসে হামলা লুটপাট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ০৯:২০ পিএম ছাত্রদল নেতাদের নেতৃত্বে তোলারাম কলেজ ছাত্রাবাসে হামলা লুটপাট

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ছাত্রাবাসে হামলা, মারধর ও লুটপাটের প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্রশক্তি। 

এসময় ছাত্রশক্তির নেতাকর্মীরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সহ উপযুক্ত বিচার এবং লুন্ঠিত মালামাল ফেরত দেয়ার দাবী জানান।

বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির জেলার আহবায়ক মাহফুজ খান বলেন, বুধবার দুপুরে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ শেষ হবার পর বিকেলে তোলারাম কলেজ ছাত্রাবাসে হামলা চালায় ছাত্রদলের নেতা কর্মীরা। তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া ও সদর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অনেক হোসেনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। 

হলে থাকা সাধারণ শিক্ষার্থী এবং ভিন্ন মতলম্বি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। হামলায় অন্তত ৫ জন আহত হয়, যাদের মধ্যে দুইজন ছাত্রশক্তির কর্মী। সেই সাথে লুটপাট করা হয় মোবাইল, ল্যাপটপ, পিসি, মানিব্যাগ, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

ছাত্র শক্তির নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এবং এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত অপারেশন ব্যবস্থা নিতে হবে। সেই সাথে ছাত্রদল ও ছাত্রশিবিরকে সংঘাত ছেড়ে সংলাপের টেবিলে বসে বিদ্যমান পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানানো হয়।  

উপস্থিত ছিলেন মহানগর ছাত্র শক্তির আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জহিরুল ইসলাম, জেলা সদস্য সচিব সারফারাজ হক সজীব প্রমুখ।