নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন চন্দ্র শীল (৩২) নামের এক নাপিতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় নাসিক ১নং ওয়ার্ড থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক চট্টগ্রামের সীতাকুণ্ডের বাদল চন্দ্র শীলের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে মিজমিজি ক্যানেলপাড় এলাকায় নিহতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহ পাওয়ার খবরে স্থানীয়রা ঘটনাস্থল এসে ভিড় জমালে নিহতরের কর্মস্থলের দোকান মালিক মরদেহ দেখে নিশ্চিত হন যে তার কর্মচারীর মরদেহ। পরবর্তীতে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নিহতের কর্মস্থলের সেলুন দোকানের মালিক সঞ্চয় শীল বলেন, আমার দোকানে অল্প কিছুদিন ধরে চাকরি করছিল। মাঝেমধ্যে আসে আবার আসে না। সবশেষ গতকাল দোকানে এসে তার পরিবারিক কলহের কথা জানিয়ে চলে গিয়েছিল। আজ দেখলাম মরা অবস্থা পড়ে আছেন।
মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীর ভাষ্য যে তাদের মধ্যে ঝামেলা চলছিল। স্ত্রী বলেছেন নিহত ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিল এবং হতে পতে পারে ক্ষোভের বসে অতিরিক্ত ইনসুলিন নিয়েছেন।
মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে মূল কারণ জানা সম্ভব হবে।



































আপনার মতামত লিখুন :