News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৮:১৫ পিএম সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আটক নারীর নাম মোসা. সনিয়া আক্তার জান্নাত। তিনি বি-বাড়িয়া জেলার নাসির নগর থানার ডরম-ল এলাকার হৃদয়ের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিধবার দুপুরে সনিয়া আক্তার জান্নাত হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে আসমা বেগম পুলিশ হেফাজতে রয়েছেন।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া বলেন, হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তবে আনসার সদস্য মোতায়েনের পর নিরাপত্তাব্যবস্থা অনেকটাই জোরদার হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা থানায় এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।